প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজ ফ্লাইট এমএইচ ৩৭০ খুঁজতে গিয়ে দক্ষিণ ভারত মহাসাগরে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ওই ধ্বংসাবশেষ ১৯ শতকের একটি পণ্যবাহী জাহাজের। অনুসন্ধান দলের প্রধান পিটার ফলি অনুসন্ধানে খুঁজে পাওয়া ওই ধ্বংসাবশেষকে ‘আগ্রহোদ্দীপক’ বর্ণনা করে বলেছেন, ‘যদিও আমরা যা খুঁজছি এটি তা নয়।’ তবে পিটার ফলি বলেন, ওই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার মধ্য দিয়ে তাঁরা এটা বুঝতে পেরেছেন যে তাঁদের পদ্ধতি ও যন্ত্রপাতি ভালো কাজ করছে। এমএইচ ৩৭০ যদি ওই অনুসন্ধান এলাকায় নিখোঁজ হয়ে থাকে, তবে তাঁরা সেটিও খুঁজে পাবেন। বিবিসি