উড়োজাহাজের দুই ইঞ্জিনই বন্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি চলন্ত উড়োজাহাজের দুটি ইঞ্জিনই সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত চলছে। এয়ারবাস এ ৩৩০-৩০০ বিমানটি ১৯৪ জন আরোহী নিয়ে গত শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চীনের সাংহাই যাওয়ার পথে খারাপ আবহাওয়ার মধ্যে এ সমস্যায় পড়ে। খবর এএফপি ও বিবিসির।
সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ গতকাল বুধবার জানায়, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর উড়োজাহাজটি ১৩ হাজার ফুট নেমে গিয়েছিল। পরে অবশ্য নিরাপদেই গন্তব্যে পৌঁছায় এটি। প্রাথমিক তদন্তে ইঞ্জিনে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
একই সঙ্গে দুটি ইঞ্জিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে উড়োজাহাজের ক্ষেত্রে বিরল যান্ত্রিক গোলযোগ বলে গণ্য করা হয়। তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্যও চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরও একটি উড়োজাহাজ শতাধিক মাইল চলতে পারে।