প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড্ডয়নের আগমুহূর্তে জরুরি বহির্গমন দরজা খুলে একটি বিমানকে টার্মিনালে ফিরতে বাধ্য করার অভিযোগে ২৫ যাত্রীকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। এর আগে তুষারপাতে বিমানটির যাত্রায় বেশ কয়েক ঘণ্টা বিলম্ব ঘটে। এই সময়ে যাত্রীদের আসনে বসে থাকতে বাধ্য করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন তিনটি জরুরি বহির্গমন দরজা খুলে ফেলেন। গত শনিবার ভোরে কুনমিং থেকে বেইজিং যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বাসস