উত্তর কোরিয়ার কামানের গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরীয় সীমান্তের কাছে ভারী কামানের বেশ কয়েকটি গোলাবর্ষণ করেছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার সীমান্তের কাছে সামরিক মহড়ার সময় এই গোলাবর্ষণ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র জানান। খবর এএফপির।
আগামী মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বার্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত হবে—এ ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পীতসাগরে দুই কোরিয়ার মধ্যবর্তী বিরোধপূর্ণ জলসীমার কাছে উত্তর কোরিয়া একটি গোলাবর্ষণ করেছে। তবে গোলাটি উত্তর কোরীয় জলসীমার মধ্যেই পড়েছে বলে ধারণা করা হচ্ছে।