উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা 'ব্যর্থ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, ডুবোজাহাজ (সাবমেরিন) থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।
গতকাল শনিবার সকালে কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে এ পরীক্ষা চালানো হয়। তিন মাস আগে সাবমেরিন থেকে আরও একবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করেছিল উত্তর কোরিয়া। তখনো দেশটির ওই চেষ্টা ব্যর্থ হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সাবমেরিন থেকে স্বাভাবিকভাবেই উৎক্ষেপণ করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। কিন্তু সেটি তার গতিপথেই বিস্ফোরিত হয়। উত্তর কোরিয়ার এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ।