উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তাঁর দেশের সাম্প্রতিকতম সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করে যে এটির প্রশান্ত মহাসাগর অঞ্চলে ‘মার্কিন স্বার্থে আঘাতের নিশ্চিত সক্ষমতা’ রয়েছে। বুধবার আন্তর্জাতিকভাবে মুসুদান নামে পরিচিত হোয়াসং-১০ নামের দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর কিম এ দাবি করেন। মুসুদান ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০০ কিলোমিটার বলে ধারণা বিদেশি পর্যবেক্ষকদের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে কমিউনিস্ট দেশটির এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরোধিতা করে। এ পরীক্ষাকে দেশটির জন্য ‘গুরুত্বপূর্ণ এক ঘটনা’ বলে উল্লেখ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় রণক্ষেত্রে মার্কিনিদের ওপর সামগ্রিক ও কার্যকর উপায়ে হামলার নিশ্চিত সক্ষমতা আমাদের রয়েছে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, দক্ষিণ কোরিয়াসহ আঞ্চলিক মিত্রদের সুরক্ষায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রসারিত করা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।