উত্তর কোরিয়ায় ইন্টারনেট বিভ্রাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ায় গত সোমবার রাতে কয়েক ঘণ্টা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। সনি পিকচার্সে সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদের মধ্যে উত্তর কোরিয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটল।
গতকাল মঙ্গলবার সকালে সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে এর আগেই গুজব ছড়িয়ে পড়ে প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এ কাজ করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। খবর এএফপির।