প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ৭৪টি বড় শহরের মধ্যে মাত্র আটটি গত বছর বাতাসের মান রক্ষার সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। মঙ্গলবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সবচেয়ে দূষিত শহর হচ্ছে উত্তরাঞ্চলীয় শিল্পনগর বায়োডিং। বেশি দূষিত শহরগুলোর বেশির ভাগই উত্তর-পূর্বাঞ্চলীয় হেবেই প্রদেশের। রাজধানী বেইজিং এবং সাংহাইসহ বেশ কয়েকটি প্রধান নগরও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। আর সবচেয়ে কম দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণের দ্বীপ হাইনানের হাইকু শহর। বিবিসি