উদ্ধার অভিযান শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে হিমালয় পর্বতমালায় তুষারঝড়ে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের অভিযান গতকাল রোববার শেষ করা হয়েছে। সরকারি এক মুখপাত্র জানান, আটকে পড়া অবস্থায় আর কেউ নেই। এখন তাঁরা তুষারে চাপা পড়া মৃতদেহ উদ্ধারের দিকে নজর দেবেন। হিমালয়ের অন্নপূর্ণা পর্বত এলাকায় গত বুধবারের আকস্মিক তুষারঝড়ের পর গতকাল পর্যন্ত ৩৯ জনের মৃতদেহ এবং ৪০০-এর বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গতকাল উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ে।
বিবিসি