প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম জাপানের হিরোশিমা শহর এলাকায় ভূমিধসের শিকার লোকজনকে উদ্ধারের চেষ্টায় হাজার হাজার কর্মী গতকাল বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছেন। ওই এলাকায় এক দিন আগে ভূমিধসে অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর এসেছে। উদ্ধারকর্মীদের দলে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের প্রভাবে ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি গত বুধবার চাপা পড়ে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টির কারণে এ ভূমিধস হয়।
এএফপি