প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েল থেকে পশ্চিম তীরে ফেরার পথে ইহুদি যাত্রীদের সঙ্গে একই বাসে ফিলিস্তিনিদের চড়তে না দেওয়ার উদ্যোগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিতর্কিত নিয়মটি গতকাল বুধবার থেকেই তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করার অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা গতকাল বলেন, নতুন নিয়মটি প্রধানমন্ত্রীর কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। এদিকে গতকাল বুধবার জেরুজালেমে গাড়ির ধাক্কায় দুই ইসরায়েলি পুলিশ আহত হওয়ার পর এক ফিলিস্তিনি চালককে গুলি করে হত্যা করা হয়েছে। এএফপি