প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ের প্রধান নির্বাহী পদে ২০১৭ সালে অনুষ্ঠেয় নির্বাচনের মনোনয়ন-প্রক্রিয়া উন্মুক্ত করার বিষয়টি নাকচ করে দিয়েছে চীন। তারা বলছে, নির্বাচনের জন্য একটি ‘সাধারণভাবে প্রতিনিধিত্বমূলক’ কমিটির মাধ্যমে দুই বা তিনজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। চীনের কর্তৃপক্ষ চায়, একজন চীনপন্থীকেই দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের নির্বাহীর দায়িত্ব দিতে। মনোনয়ন-প্রক্রিয়া উন্মুক্ত করা না হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করে দিয়েছেন গণতন্ত্রপন্থীরা। এ নির্বাচনে হংকংয়ের জনগণ প্রথমবার সরাসরি ভোট দিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন।
বিবিসি