উপদেষ্টার বাড়ি তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সরকারি কৌঁসুলিরা দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তার বাড়ি ও কার্যালয় তল্লাশি করেছেন। এর মধ্যে ছিলেন প্রেসিডেন্টের উচ্চপর্যায়ের একজন উপদেষ্টা, অন্য দুজন সহযোগী ও একজন উপসংস্কৃতিমন্ত্রী। তাঁদের বাড়ি থেকে কম্পিউটার ও কাগজপত্র জব্দ করা হয়েছে। কৌঁসুলিরা প্রেসিডেন্টের সরকারি বাসভবন ব্লু হাউস কমপ্লেক্সের কয়েকটি কার্যালয়ও তল্লাশি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। এ ঘটনার পেছনে রয়েছে প্রেসিডেন্ট পার্কের দীর্ঘদিনের সহযোগী চোই সুন-সিলের কথিত দুর্নীতি এবং অন্যায় প্রভাব খাটানোর অভিযোগ। এ নিয়ে জনমনে অসন্তোষ পার্কের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। কোণঠাসা প্রেসিডেন্ট জনসমক্ষে ক্ষমা চেয়ে গত শুক্রবার রাতে বলেছেন, প্রেসিডেন্ট কার্যালয়কে ঢেলে সাজাতে তাঁর ১০ জন জ্যেষ্ঠ উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে।
এএফপি