উভয় ইঞ্জিন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তাইওয়ানে দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত ট্রান্সএশিয়ার উড়োজাহাজটির দুটি ইঞ্জিনই অচল হয়ে পড়েছিল। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে এ কথা জানা গেছে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন তদন্তকারীরা। তাইওয়ানের বিমান চলাচল নিরাপত্তা পরিষদ জানায়, উড্ডয়নের ৩৭ সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ক্রুরা চেষ্টা করেও তা চালু করতে ব্যর্থ হন। স্বল্প পাল্লার ওই উড়োজাহাজটি তাইপের সংসান বিমানবন্দর থেকে ৫৮ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি নদীতে পড়ে যায়। এতে নিহত হয় ৩৫ আরোহী। উড়োজাহাজটি দক্ষিণ-পূর্ব চীনের শহর শিয়ানমেনে যাচ্ছিল। বিবিসি