উসকানির অভিযোগে মসজিদ বন্ধ করবে তিউনিসিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার পর্যটন শহর সুছার সৈকত-সংলগ্ন একটি হোটেলে গতকাল শুক্রবার এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। এতে অন্তত ৩৭ জন নিহত হন। ছবি: রয়টার্স

সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে প্রায় ৮০টি মসজিদ বন্ধ করে দেবে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার দেশটির সাগর তীরবর্তী এক হোটেলে হামলার ঘটনায় এমন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ। ওই হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়।

একই দিন কুয়েতের রাজধানীর একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে আইএসের এক সহযোগী সংগঠন। এদিন ফ্রান্সে একটি কারখানায় হামলা হয়েছে। সেখানে একজনের শিরশ্ছেদ এবং আরও কয়েকজনকে জখম করা হয়েছে।

তিউনিসিয়ায় হামলার পর রাজধানী তিউনিসে এক সংবাদ সম্মেলনে হাবিব এসিদ বলেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে যেসব মসজিদ পরিচালিত হচ্ছে, যারা বিদ্বেষ ছড়াচ্ছে, সেগুলো এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

তিউনিসিয়ার পর্যটন শহর সুছার সৈকত-সংলগ্ন একটি হোটেলে গতকাল শুক্রবার এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। এতে অন্তত ৩৭ জন নিহত হন। ছবি: রয়টার্স
তিউনিসিয়ার পর্যটন শহর সুছার সৈকত-সংলগ্ন একটি হোটেলে গতকাল শুক্রবার এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। এতে অন্তত ৩৭ জন নিহত হন। ছবি: রয়টার্স

দেশটির পর্যটন শহর সুছার সৈকত-সংলগ্ন একটি হোটেলে গতকাল দুপুরে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। এতে অন্তত ৩৭ জন নিহত হন। তাঁদের মধ্যে তিউনিসিয়া, যুক্তরাজ্য, জার্মান, বেলজিয়াম, ফ্রান্স ও আইরিশ নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

ঘটনার পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের প্রসারে কিছু মসজিদ প্রচারণা ও বিদ্বেষ ছড়াচ্ছে। ওই মসজিদগুলো বন্ধ করে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত মার্চে দেশটির রাজধানীর বিখ্যাত বোরদো জাতীয় জাদুঘরে সন্ত্রাসী হামলা হয়। এতে ২১ জন বিদেশি পর্যটক এবং এক পুলিশ সদস্য নিহত হন।