উৎক্ষেপণের প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া নতুন একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রধান কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ঘাঁটির আধুনিকায়ন সম্পন্ন হওয়ার পর আগামী অক্টোবরে সম্ভবত ওই রকেট উৎক্ষেপণ করা হবে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিতভাবেই কমিউনিস্ট দেশটির এই ধরনের উৎক্ষেপণকে রকেটের আবরণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসেবে বিবেচনা করবে। দক্ষিণ কোরিয়ার সরকারি একটি সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপের খবরে বলা হয়, ১০ অক্টোবর উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় রাখতে দেশটির নেতা কিম জং-উন একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। এএফপি