উৎখাত চক্রান্তের মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁকে উৎখাতের চেষ্টা করা হবে বলে বিবিসি জানতে পেরেছে। প্রেসিডেন্টের বিরোধী শিবিরের লোকজন এ ষড়যন্ত্র করছে বলে জানা গেলেও পরিকল্পনার বিশদ এখনো জানা সম্ভব হয়নি।
তবে প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, তাঁরা ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন। এ পরিকল্পনা আন্তর্জাতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন।
ভারত মহাসাগরে অবস্থিত পর্যটন আকর্ষী এই দ্বীপদেশে বর্তমান প্রেসিডেন্টের সৎভাই মামুন আবদুল গাইয়ুমের তিন দশকের শাসনের অবসান ঘটিয়ে ২০০৮ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ওই বছরের নির্বাচনে মোহাম্মদ নাশিদ প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৩ সালে ক্ষমতায় আসেন আবদুল্লা ইয়ামিন।