এ বছর হজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি গণমাধ্যম ও হজ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এবারের হজ সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। একনজরে তথ্যগুলো:
* এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৪ লাখ লোক হজে অংশগ্রহণ করবেন। সৌদি আরবের তিন লাখ লোক হজে অংশ নিচ্ছেন।
* ১ হাজার ৬৯৬টি নতুন বাসসহ ১৮ হাজার বাসে করে হজযাত্রীদের পরিবহন করা হবে।
* হজের সার্বিক কাজ সম্পন্ন করার জন্য সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে ৬০ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
* হজযাত্রীদের যাত্রাপথে অসুস্থদের জন্য ১৫৮টি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া ২৫টি হাসপাতালে পাঁচ হাজার রোগীর জন্য বিছানার ব্যবস্থা করা হয়েছে।
* জরুরি অবস্থা মোকাবিলায় কয়েকটি হেলিকপ্টার, ১০০টি অ্যাম্বুলেন্স এবং ৫১টি মেডিকেল বাস প্রস্তুত রাখা হয়েছে।
* জরুরি সেবা প্রদানের জন্য ১৭ হাজার ব্যক্তি প্রস্তুত রয়েছেন।
* হজযাত্রীদের মাঝে ১৫ লাখ কনটেইনার জমজমের পানি মজুত রাখা হয়েছে।
* মক্কা নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রয়েছেন।
* ২০১৫ সালে হজের সময় বিদেশি হাজিরা ২০ বিলিয়ন সৌদি রিয়াল খরচ করেছিলেন।
* সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর হজের সময় পদদলিত হয়ে ৩০টি দেশের ২ হাজার ২৯৭ জন ব্যক্তি মারা গিয়েছিলেন।