প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে চলতি বছরের শেষ নাগাদ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। গত মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২১ মার্চ শুরু হয়ে তা ৭ মে পর্যন্ত চলার কথা ছিল। তবে মিসরের সাংবিধানিক আদালত নির্বাচনী আইনের কিছু অংশকে অসাংবিধানিক বলে রায় দিলে ওই নির্বাচন স্থগিত করা হয়। সাক্ষাৎকারে সিসি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এ বছর শেষ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ২০১৩ সালে মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর এটাই হবে প্রথম পার্লামেন্ট নির্বাচন। ওই উৎখাতে নেতৃত্ব দেন মিসরের তৎকালীন সেনাপ্রধান সিসি। এএফপি