এক কুকুরছানার জন্য এত কিছু?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট পার্ক গিউন-হের বান্ধবী চোই সুন-সিলের সঙ্গে দেশটির সাবেক ক্রীড়াবিদ এবং ব্যবসায়ী কো-ইয়ং তাইয়ের ২০১২ সালে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। নিজের পয়সায় কো-ইয়ংয়ের প্রতিষ্ঠান থেকে প্রেসিডেন্টের জন্য পোশাক এবং ব্যাগ কিনতেন সুন-সিল। প্রেসিডেন্ট সেই ব্যাগ ও পোশাক ব্যবহার করতেন। ধীরে ধীরে ব্যবসা ফুলে–ফেঁপে ওঠে কো-ইয়ংয়ের। ২০১৪ সালে নিজের মেয়ের কুকুরছানাটি বন্ধু কো-ইয়ংয়ের কাছে রাখতে দেন সুন-সিল। কিন্তু ভালোভাবে এর দেখভাল না করায় দুজনের মধ্যে ঝগড়া হয়। কো-ইয়ংয়ের দাবি, তাঁকে লাঞ্ছিত করেছিলেন সুন-সিল। অপমানের জন্য সুন-সিলকে ‘দেখে নেওয়ার’ প্রতিজ্ঞা করেন কো-ইয়ং। প্রেসিডেন্ট ও সুন-সিলের কথিত দুর্নীতির তথ্য বের করতে থাকেন তিনি। সিসিটিভি ফুটেজ জোগাড় করেন। পরে প্রমাণগুলো গণমাধ্যমকে দেন কো-ইয়ং। বিবিসি