প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে এক জোড়া আম বিক্রি হয়েছে আড়াই হাজার ডলার দরে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় দুই লাখ টাকার কাছাকাছি। গতকাল সোমবার অনুষ্ঠিত নিলামে এই দামে আমগুলো কেনে একটি ডিপার্টমেন্টাল স্টোর। ‘সূর্যের ডিম’ নামক জাতের আমগুলোর প্রতিটি সাড়ে তিন শ গ্রাম ওজনের হয়ে থাকে। এগুলো খেতেও প্রচণ্ড মিষ্টি। জাপানে বরাবরই ফলের দাম বেশি হলেও এই মূল্য সেখানেও রেকর্ড। এই জাতের আমের নিলাম এ বছরই প্রথম হওয়ায় দাম এত বেশি উঠেছে বলে মনে করা হচ্ছে।
এএফপি