প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই দিনে ২০ সুন্নি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিভিন্ন হত্যাকাণ্ড ও জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টির অভিযোগে কারাবন্দী এসব ‘সন্ত্রাসী’কে গত মঙ্গলবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সরকারি কৌঁসুলি মোহাম্মদ জাভেদ মোন্তাজেরির উদ্ধৃতি দিয়ে আইআরআইবি টেলিভিশনের খবরে বলা হয়, ‘এই মানুষগুলো নারী ও শিশুকে হত্যা করেছে। ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সেই সঙ্গে কিছু কুর্দি এলাকায় সুন্নি নেতাদের হত্যা করেছে।’ সন্ত্রাসীদের এই গ্রুপটি ২০০৯ সালে মামুস্তা বোরহান আলী ও মামুস্তা মোহাম্মদ শেখ আল-ইসলাম নামে দুজন প্রভাবশালী সুন্নি নেতাকে হত্যা করে।