প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের মসুলের পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের ঘিরে রেখেছে দেশটির সরকারি বাহিনী। আইএস সদস্যদের পাশাপাশি হাজার হাজার বেসামরিক নাগরিক সেখানে আটকা পড়েছে। খাবার সরবরাহ না থাকায় অর্ধাহারে এবং এক বেলা খেয়ে দিন কাটছে তাদের। শহরের পশ্চিমাঞ্চলে অবরুদ্ধ অবস্থায় ক্ষুধা-তৃষ্ণা আর নির্যাতন-মৃত্যু সঙ্গী করে ধুঁকছে বাসিন্দারা। অপেক্ষায় আছে, কবে সরকারি বাহিনী এসে আইএস যোদ্ধাদের হটিয়ে তাদের উদ্ধার করবে। এএফপি