এখনই দুই সন্তান নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন এক সন্তান নীতি থেকে সরে দুই সন্তান নীতি গ্রহণের ঘোষণা দিলেও দেশটির সরকার বলেছে, নতুন নীতি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে পাস হওয়ার আগে বিদ্যমান নীতি বলবৎ থাকবে। অর্থাৎ নতুন নীতি পাস না হওয়া পর্যন্ত সেখানকার দম্পতিরা একের বেশি সন্তান নিতে পারবেন না। চীনের পরিবার পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং কমিশন গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আগামী মার্চে পার্লামেন্টে দুই সন্তান নীতি অনুমোদিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বিদ্যমান আইন অবশ্যই মেনে চলতে হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে ঘোষণা দেয়, তারা ১৯৭০-এর দশকে গৃহীত এক সন্তান নীতির অবসান ঘটাতে যাচ্ছে।
রয়টার্স