এখনই বন্ধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আফগানিস্তানের কান্দাহার ও জালালাবাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এখনই বন্ধ করা হচ্ছে না। ঘাঁটি দুটি ২০১৫ সালের পরও খোলা রাখা হতে পারে। তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সেনাবাহিনীকে সহায়তার স্বার্থে ওয়াশিংটন দেশটি থেকে সেনা প্রত্যাহারে এই ধীরে চলো নীতি গ্রহণ করেছে বলে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের মে মাসে ঘোষণা দিয়েছিলেন, ২০১৫ সালের শেষ নাগাদ আফগানিস্তানে এখনো থেকে যাওয়া ১০ হাজার সেনার মধ্যে অর্ধেক প্রত্যাহার করে নেওয়া হবে। বাকি পাঁচ হাজার কাবুল ও বাগরাম ঘাঁটি থেকে কার্যক্রম চালাবে। তবে অবস্থায় পরিবর্তন আসায় সিদ্ধান্তের বদল হতে পারে।
রয়টার্স