এগিয়ে রনিল বিক্রমাসিঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন ১৭ আগস্ট। ভোট সামনে রেখে দেশটির নিরপেক্ষ একটি সংস্থার করা জনমত জরিপে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের চেয়ে নয়টি প্রদেশের মধ্যে সাতটিতেই এগিয়ে আছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্গে। খবর দ্য হিন্দুর।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অলটারনেটিভস (সিপিএ) এই জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৩৯ দশমিক ৯ জন চান বিক্রমাসিঙ্গেই যেন পরবর্তী প্রধানমন্ত্রী হোন। অন্যদিকে রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী দেখতে চান ২৭ দশমিক ৫ শতাংশ।