এডেনে প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের স্বেচ্ছা নির্বাসিত সরকারের কয়েকজন মন্ত্রী গর্ত মার্চে দেশত্যাগে বাধ্য হওয়ার পর প্রথমবারের মতো এডেনে ফিরে এসেছেন। জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ওই মন্ত্রীরা হেলিকপ্টারে করে এডেনের উপকণ্ঠে এক সামরিক ঘাঁটিতে অবতরণ করেন। কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য সরকারের সবার ফিরে আসার ক্ষেত্র তৈরি করা। মার্চ মাসে শিয়া হুতি বিদ্রোহীরা রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদিসহ সরকারের সদস্যরা বিদেশে পালিয়ে যান। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তা নিয়ে দক্ষিণ ইয়েমেনের মিলিশিয়া বাহিনীগুলো গত তিন দিনে হুতি বিদ্রোহীদের এডেনের একটা বড় অংশ থেকে উৎখাত করেছে।
এএফপি