এডেনের গভর্নর হামলায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেনের গভর্নর হামলায় নিহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত গভর্নরের নাম জাফর মোহাম্মদ সাদ। বন্দর নগরের একটি এলাকায় তাঁর গাড়িবহরে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি নিহত হন।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, হামলায় গভর্নরের অনেক সফরসঙ্গীও নিহত হয়েছেন।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সহায়তায় চলতি বছরের জুলাইয়ে হুতি বিদ্রোহীদের কাছ থেকে এডেন পুনর্দখল করে সরকারি সেনারা।