এনএলডি নির্বাচনে অংশ নেবে: সু চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধী দলের নেতা অং সান সু চি ঘোষণা দিয়েছেন, তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আগামী নভেম্বরে নির্ধারিত সাধারণ নির্বাচনে অংশ নেবে। গতকাল শনিবার রাজধানী নেপিডোয় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। খবর এএফপির।
এনএলডি আসন্ন নির্বাচনে অংশ নিলে সেটা হবে ২৫ বছরের মধ্যে কোনো সাধারণ নির্বাচনে দলটির প্রথম প্রতিদ্বন্দ্বিতা করার ঘটনা। ৮ নভেম্বর ওই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে সু চি বলেন, ‘আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি অঙ্গীকার করেন, এনএলডি নির্বাচনে জয়ী হলে (তাঁর) প্রেসিডেন্ট হওয়ার বাধা দূর করতে ‘সংবিধান সংশোধন’ করা হবে।