এনজিওবিরোধী আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি দাতব্য ও বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) নিয়ন্ত্রণে পুলিশকে ব্যাপক ক্ষমতা দিয়ে ‘বিতর্কিত’ এক আইন পাস করেছে চীন। গতকাল বৃহস্পতিবার দেশটির একমাত্র দল কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে আইনটি পাস হয়। ২০১৭ সালের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর আওতায় দেশটিতে কার্যক্রম পরিচালনা করতে এনজিওগুলোকে নিবন্ধনের জন্য পুলিশের দ্বারস্থ হতে হবে। কর্মী নিয়োগ ও অর্থ সংগ্রহের ব্যাপারে এনজিওগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চীনে অন্তত এক হাজার বিদেশি দাতব্য ও এনজিও প্রতিষ্ঠান কাজ করছে। আন্তর্জাতিক মহল নতুন এ আইনকে ‘সুশীল সমাজের ওপর চীনা সরকারের দমননীতি’ বলে মনে করছে।
এএফপি