প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টিকেও (এফজেপি) এবার বিলুপ্ত ঘোষণা করেছেন আদালত। গত বছরের জুলাইয়ে সামরিক বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর দেশটির কর্তৃপক্ষ একই বছরের ডিসেম্বরে ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’-এর তালিকাভুক্ত করে। আদালতের উপদেষ্টা কমিটির একটি প্রতিবেদনে এফজেপি নেতাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে বলা হয়, এফজেপির দলীয় কার্যালয়টি অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হতো।
বিবিসি