প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আয়ারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়ে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব গত বুধবার কোনো বিরোধিতা ছাড়াই পাস হয়েছে। এ নিয়ে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত চারটি দেশের আইনসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাল। এতে ইসরায়েল গতকাল বৃহস্পতিবার হতাশা প্রকাশ করেছে। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনের আইনপ্রণেতারা একই ধরনের প্রস্তাব অনুমোদন করেছেন। এদিকে গতকাল ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে নিম্নকক্ষও একই আহ্বান জানায়। এএফপি