এবার কিমের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘সর্বোচ্চ পর্যায়ে’ আলোচনার প্রস্তাব দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল বৃহস্পতিবার সম্প্রচারিত নববর্ষের ভাষণে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের শর্ত পূরণ হলে তিনি এমনকি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হির সঙ্গে আলোচনায় বসতে রাজি। প্রেসিডেন্ট কিম ভাষণে বলেন, ‘পরিবেশ পরিস্থিতি ঠিক থাকলে শীর্ষ বৈঠক না হওয়ার কোনো কারণ দেখি না।’ কিম জং-উনের এই প্রস্তাবের ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে বরফ গলার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরের সঙ্গে সংলাপের জন্য দক্ষিণ কোরিয়া গত সোমবারই প্রস্তাব দেয়। দক্ষিণ কোরিয়ার গত সোমবার দেওয়া প্রস্তাবে কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা আবার শুরু করার কথা বলা হয়।
এএফপি