এবার জর্ডানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে গতকাল রোববার ১১ অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাঁদের ফাঁসি দেওয়া হয়। বিভিন্ন মামলায় দণ্ড পাওয়া ওই অপরাধীরা আট বছর কারাগারে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হুসেইন মাজালি বলেন, দেশের মানুষ কিছুদিন থেকে অভিযোগ করছিল, মৃত্যুদণ্ড আদেশ কার্যকর না হওয়াতেই অপরাধ বেড়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান আছে। অতিসম্প্রতি জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে পাকিস্তানেও এ রকম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিবিসি