এবার থাইল্যান্ডে মার্স রোগী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে প্রাণঘাতী মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া গেছে। তিনি ওমানের নাগরিক। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তবে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
থাইল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ৭৫ বছর বয়সী ওই ব্যক্তি হৃদ্রোগের চিকিৎসা নিতে ব্যাংককের একটি হাসপাতালে যান। সেখানে কয়েক দফা স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি মার্স ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। পরে তাঁকে রাজধানীর বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।