এবার বাগদাদি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রতিষ্ঠাতাপ্রধান ওসামা বিন লাদেন হত্যার পাঁচ বছর পেরিয়ে গেছে। তাঁর মৃত্যুর পর উত্থান ঘটেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)। আইএসের বিরুদ্ধে ইতিমধ্যেই লড়ছে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের অনেক দেশ। এবার জঙ্গিগোষ্ঠীটিকে চূড়ান্তভাবে দমাতে তাদের প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান জানালেন এ কথা। ব্রেনান বলেছেন, আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদিকে সরিয়ে দেওয়া গেলে সংগঠনটির ওপর তার প্রভাব হবে ব্যাপক। ২০১১ সালের ২ মে পাকিস্তানের গোপন আস্তানায় হামলা চালিয়ে বিন লাদেনকে হত্যা করেন মার্কিন কমান্ডোরা। ওই হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিকীর প্রাক্কালে এনবিসির ‘মিট দ্য প্রেস’ টক শোতে অংশ নেন সিআইএর প্রধান। এতে তিনি স্বীকার করেন, বিন লাদেনকে হত্যার পরও তাঁর সংগঠন আল-কায়েদা একটি হুমকি হিসেবে রয়ে গেছে।
এএফপি