প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার ডুবুরি দল গতকাল মঙ্গলবার এয়ারএশিয়ার দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষ থেকে ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) উদ্ধার করেছে। জাভা সাগরের তলা থেকে উড়োজাহাজটির তথ্য-উপাত্ত ধারণকারী আরেকটি ব্ল্যাক বক্স এক দিন আগে উদ্ধার করা হয়। জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির তদন্তকারী কর্মকর্তা সান্তোসো সায়োগো বলেন, সিভিআর যন্ত্রটি পানির ১০৫ ফুট নিচে বিমানের ডানার নিচে পাওয়া যায়। প্রথম ব্ল্যাক বক্স থেকে বেশি দূরে না থাকলেও ভারী ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় এটি খুঁজে পেতে দেরি হয়। ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর থেকে সিঙ্গাপুরগামী এয়ারএশিয়ার বিমানটি গত ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।
এএফপি