এবার সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করলেন রাজাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-নাম
কিম জং-নাম

কিম জং-নাম হত্যাকাণ্ডের জন্য এবার উত্তর কোরিয়াকে সরাসরি দায়ী করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। নিভৃতিকামী কমিউনিস্ট দেশটির নেতা কিম জং-উনের ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই প্রথম তিনি এ ধরনের কথা বললেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে নাজিব রাজাক বলেন, উত্তর কোরিয়ায় থাকা মালয়েশীয় নাগরিকদের কোনো ক্ষতি হবে না। রাজাক বলেন, ‘আমরা তাদের (উত্তর কোরিয়া) বন্ধুরাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু এখানে একটি অপরাধ হয়েছে, বিশেষ করে রাসায়নিক ব্যবহারের মাধ্যমে।’
দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পর মালয়েশিয়ার বোর্নিও প্রদেশ থেকে উত্তর কোরিয়ার ৩৭ নাগরিককে আটক করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।