প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রান্সের ইনস্টিটিউট অব রিসার্চ ফর দ্য ডেভেলপমেন্টের একদল বিজ্ঞানী দাবি করেছেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতমালার এভারেস্ট নয়; সেটি আসলে ইকুয়েডরের চিমবোরাজো। তাঁদের হিসাবে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার পরিমাপে প্রায় নয় হাজার মিটার উচ্চতার এভারেস্টই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তবে পৃথিবীর কেন্দ্র থেকে হিসাবটা করা হলে সর্বোচ্চ ২০ পর্বতশৃঙ্গের তালিকায়ও আসবে না এভারেস্ট। এ তালিকায় শীর্ষে থাকবে চিমবোরাজো। বিভিন্ন জায়গায় পৃথিবীর ভূস্তরের বিভিন্ন উচ্চতার কারণেই এমনটা বলে দাবি ওই বিজ্ঞানীদের। ইনডিপেনডেন্ট