এভারেস্টজয়ী বিশ্বের প্রথম নারী আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্টজয়ী বিশ্বের প্রথম নারী জুনকো তাবেই আর নেই। জাপানি এই নারী শনিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তাবেইর পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সাইতামা শহরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাবেই প্রায় চার বছর ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন।
১৯৭৫ সালে বিশ্বের প্রথম নারী হিসেবে এভারেস্টে জয়ের কৃতিত্ব দেখান তাবেই। ওই বছরের মে মাসে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। এ ছাড়া ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে তিনি সাত মহাদেশের সাত সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের গৌরব অর্জন করেন। তাঁর দুটি রেকর্ডই জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
আরও পড়ুন:
বাংলাদেশ আর পর্বতকন্যা জুনকো তাবেই