প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের কারণে যেসব বিদেশি পর্বতারোহী এভারেস্ট অভিযান করতে পারেননি, তাঁদের একই পারমিট আগামী বছর ব্যবহার করতে দেওয়া হতে পারে। পর্যটনমন্ত্রী কৃপাসুর শেরপা গত শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন। ভূমিকম্পের কারণে এভারেস্ট অঞ্চলে ঘটা মারাত্মক তুষারধসের কারণে সাড়ে তিন শর বেশি বিদেশি পর্বতারোহী অভিযান পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করি।’
রয়টার্স