এভারেস্টের উচ্চতা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের প্রচণ্ড ভূমিকম্পে এভারেস্টের উচ্চতায় পরিবর্তন ঘটেছে বলে মনে করছে নেপাল। সে জন্যে তারা আগামী দুই বছর ধরে এ পর্বতচূড়ার উচ্চতা নতুন করে পরিমাপের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জরিপ দপ্তর বলেছে, এভারেস্টের উচ্চতা আগের একাধিক জরিপ অনুযায়ী আট হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট)। ভূমিকম্পে ভৌগোলিক অবস্থানে সূক্ষ্ম পরিবর্তনের ফলে তারা এ পর্বতশৃঙ্গের তিন দিক থেকে উচ্চতা মাপবে। জরিপে ব্যয় হবে প্রায় ১৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ। গত সপ্তাহে ভারতের জরিপ অধিদপ্তরও একই কাজ করার ঘোষণা দেয়।