এমপিদের প্রশিক্ষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর দলের নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের একটি প্রশিক্ষণ কোর্স করতে পাঠাচ্ছেন। এই কোর্সে তাঁরা পার্লামেন্টের নিয়মকানুন ও আদবকায়দা শিখবেন। সু চির দল এনএলডির মুখপাত্র উইন থেইন গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। থেইন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে তাঁদের দলের ৩৯০ জন এমপি নতুন পার্লামেন্টের অধিবেশনে যোগ দেবেন। কিন্তু দেশটির পার্লামেন্টে দীর্ঘদিন যথাযথভাবে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পার্লামেন্টের নিয়মকানুন সম্পর্কে অনেক রাজনীতিকেরই সম্যক ধারণা নেই। সে কারণেই এই প্রশিক্ষণ।
এএফপি