এয়ারএশিয়া বিমানের ভয়েজ রেকর্ডার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ডুবে যাওয়া এয়ারএশিয়া বিমানের ককপিটের ভয়েজ রেকর্ডার (সিভিআর) আজ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর যন্ত্রটি নৌবাহিনীর একটি জাহাজে নিয়ে যাওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানান। গত মাসে ১৬২ জন যাত্রী নিয়ে ওই বিমানটি নিখোঁজ হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, নাম প্রকাশ না করে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, ‘সিভিআরটি পাওয়া গেছে এবং তা সাগর থেকে তোলা হয়েছে।’
এর আগে গত সোমবার ডুবুরিরা বিমানটি ব্ল্যাক বক্সের অপর অংশ ফ্লাইট ডেটা রেকর্ডারটি সাগর থেকে উদ্ধার করেন।