প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই প্রতিদ্বন্দ্বী দলের সমন্বয়ে গঠিত শ্রীলঙ্কার ঐক্য সরকারের ৪৮ জন মন্ত্রী গতকাল শুক্রবার শপথ নিয়েছেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের একটি সরকার হিসেবেই কাজ করতে হবে।’ গত ১৭ আগস্টের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট আসন না পাওয়ায় জোট গঠন অপরিহার্য হয়ে পড়ে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দল ইউএনপি প্রতিদ্বন্দ্বী দল এসএলএফপির সঙ্গে ঐক্যের সরকার করতে চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী, এ সরকার কমপক্ষে দুই বছর একসঙ্গে কাজ করবে। রয়টার্স