ঐক্যের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের জনগণ এমন আইনপ্রণেতা চায়, যাঁরা যুক্তরাষ্ট্রের ভয়ে আতঙ্কিত হবেন না। গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের দুই দিন আগে গতকাল বুধবার তিনি পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন। কাল শুক্রবার ইরানে পার্লামেন্ট নির্বাচন। তেহরান ও ওয়াশিংটন ডিসির মধ্যে সম্প্রতি সমঝোতার ফলে ইরানের সঙ্গে পরাশক্তি দেশগুলোর পারমাণবিক চুক্তি সম্পাদন হয়েছে। ফলে তেহরানের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে পশ্চিমা বিভিন্ন অবরোধ ও নিষেধাজ্ঞা। সম্পর্কের উন্নয়নে এসব অগ্রগতি সত্ত্বেও খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, জনগণ চায় পার্লামেন্ট সরকারপন্থী বা সরকারবিরোধী—কোনো পক্ষই নেবে না। এএফপি