প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই কোরিয়া অদূর ভবিষ্যতে আবার এক হলে উত্তর কোরিয়ার মুমূর্ষু অর্থনীতিকে সচল করতে প্রায় ৫০ হাজার কোটি মার্কিন ডলার খরচ হবে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ এক আর্থিক প্রতিষ্ঠানবিষয়ক কর্মকর্তা সিন জি-য়ুন সিউলে গতকাল বুধবার এক সেমিনারে এই তথ্য জানান। তিনি বলেন, উত্তর কোরিয়ার মাথাপিছু বর্তমান জিডিপি এক হাজার ২৫১ ডলার থেকে ১০ হাজার ডলারে উন্নীত করতে প্রায় ২০ বছর লেগে যেতে পারে। ২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কোরিয়ার তুলনায় দক্ষিণ কোরিয়ার মাথাপিছু জিডিপি প্রায় ৪০ গুণ বেশি। পুনরেকত্রীকরণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় আছে। এএফপি