ঐক্যের সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জাতিসংঘ-সমর্থিত ‘প্রেসিডেন্সিয়াল কাউন্সিল’ দেশটির ঐক্যের সরকারের রূপরেখা তুলে ধরেছে। দেশটির বিবদমান পক্ষগুলোর সংঘাত বন্ধ করতে জাতিসংঘের তত্ত্বাবধানে এই নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হলো। পরিষদের সদস্য ফাতি আল-মাজবারি গত রোববার এক টেলিভিশন ভাষণে ১৩ জন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেন। এই সদস্যদের নাম অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় পার্লামেন্টে। দেশটিতে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে রুখতে (আইএস) গত ডিসেম্বরে মরক্কোতে যুদ্ধরত দলগুলোর মধ্যে সমঝোতা হয়। তবে সে সময় বিবদমান দলগুলোর কট্টরপন্থীরা এ ধরনের সরকারের বিষয়ে একমত হতে পারেনি। তবে নতুন এই সরকার মেনে নিতে সব পক্ষ সম্মত হবে বলে আশা প্রকাশ করেন মাজবারি।
গার্ডিয়ান