ওকিনাওয়ায় ঘাঁটি বিরোধীদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের স্থানীয় নির্বাচনে জয় পেয়েছেন দীর্ঘদিন ধরে দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটি অপসারণের দাবি জানিয়ে আসা রাজনীতিকেরা। জাপানে অবস্থানরত বেশির ভাগ মার্কিন সেনার অবস্থান এই ওকিনাওয়া দ্বীপেই।
গত রোববার অনুষ্ঠিত ওকিনাওয়ার স্থানীয় নির্বাচনের ফল ঘোষিত হয় গতকাল সোমবার। নির্বাচনে ৪৮ আসনের মধ্যে ২৭ আসনেই জয় ছিনিয়ে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাকেশি ওনাগার দল। এ জয়ের ফলে খুব শিগগির ওনাগাকে ওকিনাওয়ার গভর্নর হিসেবে দেখা যাবে। এই দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি সরাতে বেশ কিছুদিন ধরেই ওনাগা ও তাঁর সমর্থকেরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবাদ করে আসছেন। বিশেষ করে, সম্প্রতি বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ড ও অপ্রীতিকর ঘটনায় মার্কিন সেনা ও ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিতে কর্মরত ব্যক্তিদের কারও কারও সংশ্লিষ্টতা থাকায় এ বিরোধ আরও জোরদার হয়েছে।