ওমর শরিফের দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি অভিনেতা ওমর শরিফের দাফন গতকাল রোববার সম্পন্ন হয়েছে। মিসরের কায়রোর পূর্বাঞ্চলীয় মুশির তানতাবি মসজিদে জানাজা শেষে এল সায়িদা নাফিসা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় ওমর শরিফের পরিবারের সদস্যরা, চলচিত্র জগতে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয়স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন। ধ্রুপদি চলচ্চিত্র লরেন্স অব অ্যারাবিয়া ও ডক্টর জিভাগোয় অভিনয় করে তারকা খ্যাতি পাওয়া মানুষটি গত শুক্রবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কায়রোর একটি হাসপাতালে মারা যান। তিনি আলঝেইমারে ভুগছিলেন।
এএফপি।